শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন সরাসরি ও ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ এপ্রিল ২০২৬, ২:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে সপ্তাহে তিন দিন সরাসরি (সশরীরে) এবং তিন দিন অনলাইনে ক্লাস নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালা এবং পরবর্তীতে দনিয়া কলেজে এক সংবাদ সম্মেলনে তিনি এই নতুন পদ্ধতির কথা জানান।

শিক্ষামন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, সপ্তাহে ছয় দিনই শিক্ষা কার্যক্রম চলবে, তবে তা হবে হাইব্রিড মডেলে। সরাসরি বা অফলাইন ক্লাস (স্কুলে গিয়ে) শনিবার, সোমবার এবং বুধবার। অনলাইন ক্লাস (ঘরে বসে) রোববার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার।

মন্ত্রী বলেন, আমরা শিক্ষার্থীদের শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে এনে সরাসরি ক্লাস করাতে চাই। সেক্ষেত্রে রোববার শিক্ষা কার্যক্রম চলবে অনলাইনে। এই সমন্বিত পদ্ধতির মাধ্যমে শিক্ষার গুণগত মান বজায় রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্ত দ্রুতই দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর করার জন্য আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

ভোরের আকাশ/এসএইচ

শিক্ষাপ্রতিষ্ঠান

শেয়ার করুন: