শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক তৌফিক আলম

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২৫, ৯:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক তৌফিক আলম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক তৌফিক আলম

শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনিক পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে সরিয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।

মঙ্গলবার (১৩ মে) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম।

ড. মোহাম্মদ তৌফিক আলম রাবির ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক। বরিশাল বিশ্ববিদ্যালয় আইন ২০০৬-এর ১০(১) ও ১০(৩) ধারা অনুযায়ী তাকে পূর্ণকালীন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত এই দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন; বিধি অনুযায়ী অন্যান্য পদসংশ্লিষ্ট সুবিধাও ভোগ করবেন; তাকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে; রাষ্ট্রপতি ও আচার্য যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে একই রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন, উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রাব্বানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে অব্যাহতি দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৪ মে থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্যের অনিয়ম ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে আন্দোলনে নামেন। একপর্যায়ে তারা আমরণ অনশনে বসেন। শেষ পর্যন্ত শিক্ষার্থীদের এক দফা দাবির মুখে প্রশাসনপদে এই পরিবর্তন আনল সরকার।

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: