শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৭৮ হাজার শিক্ষার্থীর মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তাব

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৫, ১:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ৭৮ হাজার ৮৮৩ জন শিক্ষার্থীকে প্রস্তাব দেওয়া হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি বিবৃতিতে জানানো হয়, ইউপিইউ অনলাইনে জমা হওয়া মোট ১ লাখ ৯ হাজার ৮৬৬টি আবেদনের মধ্যে প্রায় ৭১.৮০ শতাংশ আবেদনকারীকে ভর্তি প্রস্তাব দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থীরা ম্যাট্রিকুলেশন, STPM (সিজিল টিংগি পেলাজারান মালয়েশিয়া), ফাউন্ডেশন, STAM (সিজিল টিংগি আগামা মালয়েশিয়া), ডিপ্লোমা ও সমমানের যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন। ভর্তি কার্যক্রমে ১,১৩২টি স্নাতক প্রোগ্রামের জন্য আবেদন গ্রহণ করা হয় এবং পূর্ণ মেধা স্কোরের ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হয়েছে।

সেলাঙ্গরের বাসিন্দা আমিরুল হাকিম বলেন, ইউনিভার্সিটি কুয়ালালামপুরে কম্পিউটার সায়েন্সে ভর্তির সুযোগ পেয়েছি, এটি আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। পরিবারের প্রত্যাশা পূরণ করতে পেরে আমি গর্বিত।

অন্যদিকে পেনাংয়ের শিক্ষার্থী আইশাহ নূর, যিনি প্রথম পছন্দে ভর্তি না হলেও দ্বিতীয় পছন্দে সুযোগ পেয়েছেন, বলেন, যদিও কিছুটা হতাশ হয়েছি, তবুও এটিকে আমি সুযোগ হিসেবে দেখছি। প্রয়োজনে আপিল করব।

অভিভাবক হাজাহ সালমাহ বলেন, যার ছেলে এবার বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছেন, এটা পরিবারের জন্য বিশাল প্রাপ্তি। আমরা আশা করি সে সমাজের জন্য গর্ব হয়ে উঠবে।

মালয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. রাহমান ইসমাইল বলেন, শুধু মেধার ভিত্তিতে ভর্তি করানোই যথেষ্ট নয়, বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের উপযোগী করে গড়ে তোলাটাও সমান গুরুত্বপূর্ণ।

যেসব শিক্ষার্থী ভর্তি প্রস্তাব পাননি, তারা ৫ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত UPUOnline সিস্টেমে আপিল করতে পারবেন।

উচ্চশিক্ষা মন্ত্রণালয় সফল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেছে, আমরা আশা করি শিক্ষার্থীরা এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলবে এবং দেশ ও সমাজের জন্য অবদান রাখবে।

ভোরের অকাশ/তা.কা

পাবলিক বিশ্ববিদ্যালয়মালয়েশিয়াউচ্চশিক্ষা

শেয়ার করুন: