শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইআবির অধীনে সারাদেশে কামিল (মাস্টার্স) পরীক্ষা শুরু

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ৭:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত এক বছর মেয়াদি কামিল (মাস্টার্স)-২০২৩ পরীক্ষা আজ রবিবার (২৪ আগস্ট) সারা দেশে একযোগে শুরু হয়েছে।

সকালে রাজধানীর মোহাম্মদপুরে কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: শামছুল আলম। এ সময় তাঁর সাথে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন ।

কেন্দ্র পরিদর্শনকালে ভাইস চ্যান্সেলর বলেন, আমরা সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে কামিল (মাস্টার্স) পরীক্ষা সম্পন্ন করতে বদ্ধপরিকর। সারাদেশে সকল পরীক্ষা কেন্দ্রে সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণ করা হচ্ছে। পরীক্ষায় কোন অনিয়মের আশ্রয় না নিয়ে মাদরাসা শিক্ষার্থীরা নিজ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিজেদের মূল্যায়িত করবেন এবং আধুনিক জ্ঞান ও গবেষণায় সমৃদ্ধ হয়ে সমাজে নেতৃত্ব দেবেন বলে প্রত্যাশা করি।

এবছর মাস্টার্স পরীক্ষায় সারাদেশের মোট ৪৯ টি কেন্দ্রে আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকাহ এন্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত পরীক্ষা চলবে।

ভোরের আকাশ/জাআ

কামিল পরীক্ষাইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন: