শিক্ষার মানোন্নয়নে সহযোগিতা বাড়াতে চান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শেখার সুযোগ সম্প্রসারণ ও পারস্পরিক সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে The Learning Resource Network (LRN)-এর প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সাক্ষাৎকালে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও মানসম্মত শেখার পরিবেশ তৈরি এবং শিক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।
এ সময় আন্তর্জাতিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষার্থীবান্ধব করে তোলার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।
ভোরের আকাশ/জেআ