শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৫০০ প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১ মে ২০২৫, ৬:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
১৫০০ প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার
১৫০০ প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার

চার এর অধিক বয়সি শিশুদের জন্য পরিচালিত প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষাকে আরও কার্যকর ও আধুনিক করার জন্য দেশের এক থেকে দেড় হাজার সরকারি বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিতে স্মার্ট টিভি ও ল্যাপটপ সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। ‘নেক্সট জেনারেশন প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম (এনপিইপি)’ নামে একটি নতুন কর্মসূচির আওতায় এই পরিকল্পনা গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

বুধবার (৩০ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ কামরুল হাসানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার মানোন্নয়নে স্মার্ট টিভি ও ল্যাপটপ সরবরাহের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা আরও আনন্দদায়ক ও কার্যকর হবে বলে মনে করছে অধিদপ্তর। এরই মধ্যে কর্মসূচির খসড়া উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হয়েছে। তবে স্মার্ট টিভি ও ল্যাপটপ সরবরাহের যেসব বিদ্যালয় নির্দিষ্ট শর্ত পূরণ করবে।

শর্তগুলো হলো-
১. প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য নির্ধারিত আলাদা ও সজ্জিত শ্রেণিকক্ষ থাকতে হবে
২. প্রাক-প্রাথমিক শ্রেণিতে তুলনামূলকভাবে বেশিসংখ্যক শিক্ষার্থী থাকতে হবে
৩. শ্রেণিকক্ষে দরজা-জানালা মজবুতসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং দপ্তরীকাম নৈশপ্রহরী থাকতে হবে
৪.  নির্ধারিত শ্রেণিশিক্ষক থাকতে হবে
৫.  আইটি প্রশিক্ষণপ্রাপ্ত ও ডিজিটাল কনটেন্ট পরিচালনায় দক্ষ এবং ৪+ বয়সি শিশুদের জন্য ২ বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শ্রেণি চালু থাকতে হবে।

জানা গেছে, এর মধ্যে ঢাকা বিভাগ থেকে ২৫০টি, চট্টগ্রাম থেকে ২০০টি, খুলনা, রাজশাহী ও রংপুর থেকে ২০০টি করে, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ থেকে ১৫০টি করে বিদ্যালয় এই সুবিধা পাবে।

২০২৩ শিক্ষাবর্ষে ৪ এর বেশি বয়সি শিশুদের জন্য চালু করা ২ বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শ্রেণি পরিচালনাকারী বিদ্যালয়গুলোর মধ্যে থেকে উপরের শর্ত অনুসারে বিদ্যালয় বাছাই করতে বিভাগীয় উপপরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচিত বিদ্যালয়ের তালিকা নির্ধারিত তথ্য ছকে পূরণ করে আগামী ৪ মে’র মধ্যে ই-মেইল (ফঢ়বঢ়ৎবঢ়ৎরসধৎু@মসধরষ.পড়স) এবং হার্ড কপি উভয়ভাবেই পাঠাতে বলা হয়েছে।   

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: