শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জকসুতে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৮ জানুয়ারি ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদকসহ (এজিএস) শীর্ষ পদগুলোয় নিরঙ্কুশ জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল। 

দীর্ঘ ৩৮ বছর পর এই নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলকে পরাজিত করে তারা এ বিজয় অর্জন করে।

বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে জকসুর ৩৯টি কেন্দ্রের ফলাফল একত্রীকরণ শেষে চূড়ান্ত ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনাররা।

ঘোষিত ফল অনুযায়ী, ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম ৫৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম রাকিব পেয়েছেন ৪৬৮৮ ভোট। রিয়াজুল বিজয়ী হয়েছেন ৮৭৬ ভোটের ব্যবধানে।

জিএস পদে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে শিবির। এ পদে আব্দুল আলিম আরিফ ৫৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২২০৩ ভোট। আরিফ ৩২৬৭ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।

এছাড়া এজিএস পদে শিবিরের মাসুদ রানা ৫০০২ ভোট এবং ছাত্রদলের বি এম আতিকুর রহমান তানজিল ৩৯৪৪ ভোট পেয়েছেন। মাসুদ রানা ১ হাজার ৫৮ ভোটে বিজয়ী হয়েছেন।

এর আগে মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন।

ভোরের আকাশ/নি. ব

জকসু নির্বাচন

শেয়ার করুন: