শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্ববিদ্যালয়ে দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার: ড. মামুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ৪:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আয়োজিত ‘ইউনিভার্সিটি ডে ২০২৬: ক্যারিয়ার অ্যান্ড জব ফেয়ার’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে জ্ঞানভিত্তিক সমাজ ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়গুলোতে স্কিল ডেভেলপমেন্ট সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, গবেষণা, উদ্ভাবন ও শিল্প খাতের চাহিদাভিত্তিক বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ পাবে।

তিনি জানান, শিক্ষার্থীদের যুগোপযোগী ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তুলতে তিনটি বিশেষ কোর্স চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। কোর্সগুলো হলো—তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কর্মসংস্থান-উপযোগী দক্ষতা এবং নৈতিকতা ও পেশাদারত্ব। এসব কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান, কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা, নৈতিক মূল্যবোধ ও পেশাগত দায়িত্বশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

ইউজিসি সদস্য বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষার্থীরা শুধু সনদ অর্জন বা চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করবে না; বরং নিজেদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান চান, দেশের তরুণ প্রজন্ম শুধু চাকরিপ্রার্থী নয়, দক্ষ উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবেও গড়ে উঠুক।

তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে সরকার তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্ব দিচ্ছে। ২০২৬–২৭ অর্থবছরের বাজেটেও এ বিষয়গুলোকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রযুক্তি খাতে প্রতিবছর দুই লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি স্টার্টআপ ও তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিলের প্রস্তাব করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে আত্মকর্মসংস্থান, নতুন ব্যবসা প্রতিষ্ঠা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণের সুযোগ বাড়বে।

শিক্ষা খাতে সরকারের অগ্রাধিকারের কথা তুলে ধরে অধ্যাপক ড. মামুন বলেন, ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২ শতাংশ। আগামী পাঁচ বছরে শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে। শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো মানবসম্পদ উন্নয়ন, গবেষণার প্রসার ও দক্ষ প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিশ্ব দ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, অটোমেশন ও আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা, সমস্যা সমাধানের দক্ষতা, গবেষণার আগ্রহ ও নতুন প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু পাঠদান ও সনদ প্রদানের প্রতিষ্ঠানে সীমাবদ্ধ না রেখে গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরির কেন্দ্রে পরিণত করতে হবে।

অধ্যাপক ড. মামুন আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে শিল্প খাতের বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এখন সময়ের দাবি। একাডেমিক জ্ঞান ও কর্মক্ষেত্রের মধ্যে ব্যবধান কমাতে শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা বাড়ানো জরুরি। যৌথ গবেষণা, ইন্টার্নশিপ, প্রশিক্ষণ ও ক্যারিয়ার উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ করা গেলে শিক্ষার্থীদের কর্মদক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

তিনি বলেন, জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী অর্থনীতি গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান ও সরকারের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। দক্ষ মানবসম্পদ তৈরি, গবেষণার সুযোগ সম্প্রসারণ, স্টার্টআপ সংস্কৃতির বিকাশ ও প্রযুক্তিগত উদ্ভাবনকে উৎসাহিত করার মাধ্যমে তরুণদের জাতীয় উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে ইউজিসি সদস্য বলেন, ভবিষ্যতের বিশ্ব হবে মেধা, দক্ষতা, প্রযুক্তি ও উদ্ভাবননির্ভর। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিজেদের দক্ষতা বাড়ানো, নতুন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন ও সৃজনশীল উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, এমপি।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী এবং আরপি ক্রিয়েশন অ্যান্ড অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরিতোষ চন্দ্র পাল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিসুর রহমান। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম।

‘ক্যারিয়ার কানেক্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি এনগেজমেন্ট’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় দিবসের র‍্যালি, কেক কাটা, ক্যারিয়ার ও জব ফেয়ারের উদ্বোধন, নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার্থীদের যোগাযোগ ও নিয়োগসংক্রান্ত কার্যক্রম এবং শিল্প খাতের প্রতিনিধিদের সঙ্গে ক্যারিয়ারবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।

ভোরের আকাশ/জেআ

বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন: