শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রোববার পরীক্ষায় বসছেন সেই আনিসা

শিক্ষা ডেস্ক

প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রোববার পরীক্ষায় বসছেন সেই আনিসা
রোববার পরীক্ষায় বসছেন সেই আনিসা

ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিসা মায়ের অসুস্থতার কারণে প্রথমদিনের বাংলা প্রথমপত্রের পরীক্ষায় অংশ নিতে পারেননি। দেরিতে কেন্দ্রে এসে হলে প্রবেশের সুযোগ না পাওয়ায় পরীক্ষায় বসতে না পারা আনিসা আগামী রোববার (২৯ জুন) বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষায় অংশ নেবেন।

শনিবার (২৮ জুন) ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যক্ষ জানান, আনিসার প্রবেশপত্র শিক্ষা বোর্ড থেকে পাওয়া গেছে এবং মা সুস্থ হওয়ায় আগামীকাল থেকে পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হবে। প্রথম পরীক্ষায় অংশ নিতে না পারার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড মানবিক দৃষ্টিতে বিবেচনা করবে বলেও তিনি জানান।

আনিসার পরীক্ষা কেন্দ্র ছিল মিরপুরের সরকারি বাঙলা কলেজ। মায়ের অসুস্থতায় দেরিতে কেন্দ্রে পৌঁছানোর ফলে হলে ঢুকতে না পারায় তার কান্নাকাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ওঠে। এর পর শিক্ষার্থীর জন্য পুনরায় পরীক্ষা দেওয়ার দাবি উঠেছিল, যা মানবিক বিবেচনায় সরকার বিবেচনা করছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: