শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদ ও গ্রীষ্ম ছুটি শেষে আজ খুলছে প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৫, ১২:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শেষে সারাদেশের সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলছে  মঙ্গলবার (২৪ জুন)। এদিন থেকে আবার ক্লাসে ফিরছে প্রায় এক কোটি শিশু শিক্ষার্থী।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জিতেও এ ছুটির বিষয়টি উল্লেখ রয়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, আজ আবার ক্লাসে ফিরছে প্রায় এক কোটি শিশু শিক্ষার্থী।

‎গত জুনের শুরু থেকে ২১ দিনের লম্বা ছুটিতে যায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। গত ৩ জুন থেকে এ ছুটি শুরু হয়। এ ছুটি চলে ২৩ জুন পর্যন্ত। সেই হিসাবে সোমবার (২৩ জুন) ছুটি শেষ হয়েছে। আর মঙ্গলবার (২৪ জুন) ক্লাস শুরু হবে।

‎এর আগে, ঈদের ছুটি শেষে গত ১৩ জুন সরকারি-বেসরকারি কলেজগুলো খুলে দেওয়া হয়। এরপর ২২ জুন মাধ্যমিক বিদ্যালয় ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরু হয়। এ ছাড়া ছুটিতে থাকা মাদরাসাগুলো খুলবে আগামী ২৬ জুন।

‎এদিকে, করোনাভাইরাস ও ডেঙ্গুর সংক্রমণ বাড়ায় মাস্ক পরে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা বাধ্যতামূলক করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

প্রাথমিক বিদ্যালয়ঈদুল আজহা

শেয়ার করুন: