শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে ভাসানী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ৫:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে দিনব্যাপী ‘ট্রেনিং প্রোগ্রাম অন আউটকাম বেইজড এডুকেশন (ওবিই)’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সভা কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভিসি) অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

প্রধান অতিথি বলেন, শিক্ষকদের মূল্যায়ন শিক্ষার্থীদের মাধ্যমেই হয়ে থাকে। আমরা যদি একজন শিক্ষার্থীকে শিক্ষিত করে তুলি কিন্তু ভালো আচরণের শিক্ষা দিতে না পারি, তাহলে এর কোনো অর্থ হয় না। কারণ সে কর্মক্ষেত্রে সফল হতে পারবে না। তিনি একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক শিক্ষা প্রদানের ওপর গুরুত্ব দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম মর্তুজা।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহ আদিল ইশতিয়াক আহমদ।

প্রশিক্ষণ কর্মশালায় বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) এবং ফার্মেসি বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

ভোরের আকাশ/জাআ

টাঙ্গাইলপ্রশিক্ষণ কর্মশালা

শেয়ার করুন: