শিরোনাম
৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা

টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম বন্ধ

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ৪:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

গোপালগঞ্জে কয়েক দিনের সহিংসতার পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে কোথাও নতুন করে কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।

জেলা শহরের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে টহল দিতে দেখা গেছে।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশে এবং গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জেলা শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি হওয়ায় জেলার কোথাও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিল বা ভাঙচুর করার খবর পাওয়া যায়নি। তবে জেলা শহরে খাবারের দোকান ছাড়াও দোকানপাট খুলতে শুরু করেছে।

জেলা শহরের সড়কগুলো দিয়ে রিকশা ও ইজিবাইক চললেও অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা যায়নি। গত কয়েক দিনের সহিংসতায় শহরে সাধারণ মানুষর উপস্থিতি কম। খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। এর ফলে শহরের রাস্তা-ঘাট পুরোপুরি ফাঁকা।

সকালে শহরের প্রধান সড়কে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে টহল দিতে দেখা গেছে। টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করায় থানা দুটির কার্যক্রম বন্ধ রয়েছে। সংসদ সদস্যসহ গ্রামীণ ব্যাংকের শাখা, বিএনপি কার্যালয় ও বিএনপি এবং জামায়াত নেতাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. তৌহিদ আহম্মেদের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাতেই মহাসড়ক পরিষ্কার করা হয়েছে। রাত থেকে যানবাহন চলাচল শুরু করে।

আরও পড়ুন

নাগেশ্বরীর নাওডাঙ্গা ব্রিজ যেন মরণফাঁদ

লকডাউনের কারণে ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে আটকাপড়া যানবাহন গন্তব্যের উদ্দেশে রওনা হয়। আজ শুক্রবার সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করছে।’

তবে গত কয়েক দিন গোপালগঞ্জে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জেলা পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে কর্মকর্তারা ফোন ধরেননি। এই কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: