শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কক্সবাজার শহরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা টানা ছয় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। 

পরে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান এবং প্রশাসনের আশ্বাসের পর আন্দোলন প্রত্যাহার করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (১৪ এপ্রিল) বিকেল ২টা থেকে কক্সবাজার শহরের প্রধান সড়কে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে রাখেন। 

এ সময় কক্সবাজার প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে যাত্রী, পর্যটক ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘ যানজটের সৃষ্টি হয় শহরের বিভিন্ন এলাকায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা থাকলেও প্রশাসনের অনুরোধে তারা আলোচনায় বসতে সম্মত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে জেলা প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাধিক দফা আলোচনা করেন।

কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে শান্তিপূর্ণভাবে আলোচনা করা হয়েছে। তাদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে আশ্বস্ত করা হয়। 

আন্দোলনকারীরাও শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল স্বাভাবিকভাবে চলছে।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক মামনুন আহমেদ অনীক শিক্ষার্থীদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন। 

আরও পড়ুন

এবার বাংলাদেশে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ!

তিনি বলেন, শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপি দ্রুত সরকারের প্রধানের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী এক ঘণ্টার মধ্যেই এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। তিনি সবাইকে শান্ত ও ধৈর্যশীল থাকার আহ্বান জানান এবং প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন।

পরে জেলা প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলে প্রায় ছয় ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এতে আটকে পড়া শত শত যানবাহন ধীরে ধীরে গন্তব্যের উদ্দেশ্যে চলাচল শুরু করে এবং নগরীর স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে।

ভোরের আকাশ/র.ই

মাহমুদুল হাসান

শেয়ার করুন: