শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈদগড়ে সরকারি জমিতে গড়ে উঠছে বহুতল ভবন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ৫:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কক্সবাজারের রামুর ঈদগড়ে সরকারি জমিতে অবৈধভাবে গড়ে উঠছে বহুতল ভবন। সংশ্লিষ্ট বন বিভাগ ও প্রশাসনকে ম্যানেজ করে দিনরাত কাজ করে যাচ্ছে কতিপয় ব্যক্তি।

ঈদগড় ৮ নম্বর ওয়ার্ডের চৌকিরাকাটা এলাকার তুলাতলী বিটের সামনে রাস্তার পূর্বপাশে মৃত মোহাম্মদ আলম প্রকাশ মতুর ছেলে প্রবাসী  মো. আব্দুর রহিমের অর্থায়নে অবৈধভাবে গড়ে উঠছে বহুতল ভবন।

স্থানীয় সচেতন মহল বলছেন, প্রবাসী মো. আব্দুর রহিম ক্ষমতার প্রভাব এবং টাকার জোরে সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করছেন। তার দেখাদেখি আরও অনেকেই সরকারি জায়গায় বহুতল ভবন তৈরি করছে, এর ফলে আশেপাশে পরিবেশের উপর ব্যাপক প্রভাব পড়ছে। এরই মধ্য দিয়ে উক্ত এলাকায় সরকারি জায়গা দখলের প্রতিযোগিতা শুরু হয়েছে। অনেকে ক্ষমতার প্রভাব কাটিয়ে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করে যাচ্ছেন। অথচ এসব ভবন বা স্থাপনা উচ্ছেদে প্রশাসনের কোনো উদ্যোগ বা তৎপরতা নিতে দেখা যায়নি।

দালানের মালিক আব্দুর রহিমের ভাই গফুর উদ্দিন বলেন, খাস জায়গা হলেও সব সেক্টরে খরচ দিয়ে ভবন নির্মাণ করতেছি।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, কেউ বনের জায়গায় বহুতল ভবন বা স্থাপনা নির্মাণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷

এ ব্যাপারে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা এরফানুল হক চৌধুরী জানান, সরকারি জায়গায় বহুতল ভবন নির্মাণ বা দখল সম্পূর্ণ অবৈধ। বিষয়টি খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

ভোরের আকাশ/জাআ

কক্সবাজারবহুতল ভবন

শেয়ার করুন: