শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৮:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন
দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে মানববন্ধন

দেশব্যাপী সাংবাদিক নির্যাতন, হামলা-মামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) বেলা ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক বদরুর রহমান বাবর ও সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের যৌথ সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর কৃষক দলের সভাপতি, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি-সাহিত্যিক ও বৃহত্তর সিলেট গণদাবি পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক দেওয়ান মতিউর রহমান খান, দুর্নীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম ও গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব মকসুদ হোসেন, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহসানুল হক তাহের, গণদাবি পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন চৌধুরী, প্রবাসী কমিউনিটি নেতা আশিক চৌধুরী, জগন্নাথপুর প্রেসক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলাম লাল, সিলেট সাংবাদিক কল্যাণ পরিষদের (সিসকপ) সাধারণ সম্পাদক কামরুল হাসান জুলহাস, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম সুমন, বাসানী-ওসমানী স্মৃতি পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বকুল, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খান, মহানগর কৃষক দলের অর্থ সম্পাদক তফজ্জুল আলী ও বায়ান্ন টিভির সিলেট প্রতিনিধি আব্দুল আহাদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অসংগতি, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। অথচ দেশে প্রতিনিয়ত সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হয়রানিমূলক মামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি নির্যাতনের ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বক্তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ ছাড়া ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুকে মিথ্যা মামলায় কনডেম সেলে রাখার অভিযোগ, শ্রীমঙ্গলে খোলা কাগজের অনুসন্ধানী প্রতিবেদক এহসান বিন মোজাহিদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদ জানান বক্তারা। একই সঙ্গে চিত্রনায়িকা পরীমনির বিতর্কিত মন্তব্য ও সাংবাদিককে হেনস্তার ঘটনার প্রতিবাদ জানিয়ে সাংবাদিক দম্পতি সাগর-রুনি, সিলেটের তুরাব, নেত্রকোনার আলিফ, গাজীপুরের আসাদুজ্জামান তুহিন এবং আনন্দ টিভির সুবর্ণা নদীসহ নিহত সব সাংবাদিকের হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

এ সময় এসএ টিভির ভিডিও এডিটর, খবর টিভির সিলেট প্রতিনিধি এবং সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদরুর রহমান বাবরের ছেলেকে টিলা কাটার সংবাদ প্রকাশের জেরে টিলাখেকো চক্রের হয়রানিমূলক মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বক্তারা অবিলম্বে ওই মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, সিলেটসহ সারাদেশে সাংবাদিকদের কণ্ঠরোধ করে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ ও আরও সোচ্চার হতে হবে। সাংবাদিক নির্যাতনের প্রতিটি ঘটনার বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ গড়ে তোলারও আহ্বান জানান তাঁরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ডেইলি মর্নিং অবজারভারের সিলেট ব্যুরো চিফ আব্দুল মুক্তাদির, দৈনিক বাংলাদেশ সমাচারের সিলেট বিভাগীয় বিশেষ প্রতিনিধি শাহাদাৎ হোসেন চৌধুরী, দৈনিক তৃতীয় মাত্রার সিলেট প্রতিনিধি রুহুল ইসলাম মিঠু, দৈনিক সরেজমিনের ব্যুরো প্রধান তপন কুমার সাহা, সিলেট সদর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক সাজ্জাদ আহমদ সাজু, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম রিপন, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের ব্যবস্থাপনা সম্পাদক নুরুদ্দীন রাসেল, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি সুয়েজ হোসেন, দৈনিক মুসলিম টাইমসের শহীদ আহমদ খান, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি তালুকদার মখবুল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সিলেট বিভাগীয় যুগ্ম সম্পাদক সালমান রশীদ, গণদাবি পরিষদের দপ্তর সম্পাদক সেলিম আহমদ, জাতীয় সাংবাদিক মঞ্চের সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক শাহিন আলম, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময়ের সিলেট ব্যুরো শহিদুল ইসলাম সোহেল, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলোর সিলেট ব্যুরো সাইফুল ইসলাম নাহেদ, গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সুহাগ, জাতীয় সাংবাদিক সংস্থা বিয়ানীবাজার উপজেলা সভাপতি শরিফ উদ্দিন, বাংলাদেশ প্রেসক্লাবের সিলেট জেলা কমিটির সহ-সভাপতি ফয়জুল ইসলাম, দৈনিক সন্ধ্যাবাণীর সিলেট প্রতিনিধি সামছুদ্দিন, সিলেট সদর উপজেলা প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক শাওন, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের স্টাফ রিপোর্টার লিমন আহমদ, নিউজ ভিশনের সিলেট প্রতিনিধি আইবুর রহমান ও সময়ের ডাকের আব্দুল মতিনসহ বিভিন্ন গণমাধ্যম ও সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ এবং বাংলাদেশ পরিবেশ গবেষণা ও উন্নয়ন ফাউন্ডেশন।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: