শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা, বসেছে ২১টি স্টল

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নড়াইলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সর্বজনীন পেনশন মেলা ও তথ্য প্রদর্শনী। বয়স্ক ব্যক্তিদের সামাজিক সুরক্ষা প্রদান, সাধারণ মানুষকে পেনশন স্কিমে সম্পৃক্ত করা এবং এর বিভিন্ন আর্থিক সুরক্ষাসংক্রান্ত সুবিধা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।

জাতীয় পেনশন কর্তৃপক্ষ (অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়) ও নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন নড়াইল জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক, জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী।

এ ছাড়া অর্থ বিভাগের কর্মকর্তারা, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক ও কর্মকর্তারা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের ভবিষ্যৎ জীবনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বজনীন পেনশন স্কিম একটি ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ। এ স্কিমের আওতায় এলে বৃদ্ধ বয়সে কাউকে অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না।

আরও পড়ুন

চুরি-ডাকাতি-মাদেকের অভিযোগে রাঙামাটিতে ১২ জন গ্রেফতার

বক্তারা আরও বলেন, প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষ, বেসরকারি চাকরিজীবী ও প্রবাসীদের সর্বজনীন পেনশন সুবিধার আওতায় আনাই মূল লক্ষ্য।

সভায় জানানো হয়, সর্বজনীন পেনশন স্কিমের আওতায় মোট ২৮৭ কোটি টাকা জমা রয়েছে। মুনাফাসহ বর্তমানে এ অর্থের পরিমাণ ৩২০ কোটি টাকা। মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোট ২১টি স্টল বসানো হয়।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: