কুড়িগ্রামে কিশোরীর অভিভাবকদের প্রশিক্ষণ

কুড়িগ্রামে বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের ‘দ্রুত আয় বৃদ্ধিমুলক’ এবং ‘ব্যবসা শুরু ও উন্নয়ন’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের মরাটারি ফেডারেশন হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্প, আরডিআরএস বাংলাদেশ এ প্রশিক্ষণের আয়োজন করে। আগামী বৃহস্পতিবার প্রশিক্ষণটি শেষ হবে। এতে বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা চার ইউনিয়নের প্রায় ২২জন কিশোরীর অভিভাবক অংশ গ্রহণ করেন। ৪ দিনের প্রশিক্ষণে কৃষি, মৎস্য ও ব্যবসার উপর তারা জ্ঞান লাভ করেন।
এ সময় বক্তব্য দেন কুড়িগ্রাম সদরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মোকলেছুর রহমান ও উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মো. গোলাম মোস্তফা খান প্রমুখ।
প্রশিক্ষণ উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ (সিএনবি) প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলিটেটর মো. শফিয়ার রহমান ও অনাথ বন্ধু।
ভোরের আকাশ/মো.আ.