শিবচরে এক্সপ্রেসওয়েতে ৪ বাসের সংঘর্ষে আহত ২০

মাদারীপুরের শিবচরের পাঁচ্চর সোনার বাংলা প্লাজার সামনে এক্সপ্রেসওয়ের উপরে ৪ বাস দুর্ঘটনায় আহত হয়েছে প্রায় ২০ জন যাত্রী।
শনিবার (৩০ আগস্ট) সকাল উপজেলার পাঁচ্চরের সোনার বাংলা প্লাজার সামনে সকাল সাড়ে ৮ টার সময় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনাটি ঘটে।
শিবচর হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস শিবচরের পাঁচ্চরে এসে নিয়ন্ত্রণ হারালে পেছনে থাকা আরও ৩টি বাস পরস্পরের সঙ্গে সংঘর্ষ হয়।। এসময় বাসগুলো সড়ক ও ডিভাইডারে আছড়ে পড়ে। প্রতিটি বাসে থাকা কমপক্ষে ২০ যাত্রী আহত হন। তাদের দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। এদিকে ঢাকাগামী লেনে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।
ঢাকাগামী লেনে আটকে পড়া এক বাসের যাত্রী গিয়াস উদ্দিন মীর বলেন,প্রায় ৫০ মিনিটের মতো সড়কে আটকে ছিল সকল গাড়ি। পাঁচ্চরে ৪টি বাসের দুর্ঘটনা ঘটেছে।
ভোরের আকাশ/তা.কা