শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

২৮ এপ্রিল শুরু রুপপুরে প্রথম ইউনিটে জ্বালানি লোডিং

ঈশ্বরদী প্রতিনিধি

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

আগামী ২৮ এপ্রিল থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এর প্রথম ইউনিটে জ্বালানি (ফুয়েল) লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পরীক্ষামূলক উৎপাদন শেষে চলতি বছরের জুলাইয়ের শেষ দিক কিংবা আগস্টের শুরুতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ফুয়েল লোডিং চলাকালীন সময়েও বিভিন্ন ধাপের পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত থাকবে। সব ধরনের টেস্টিং সম্পন্ন করতে প্রায় তিন থেকে সাড়ে তিন মাস সময় লাগতে পারে। এরপরই জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, শুরুতে প্রথম ইউনিট থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। পরবর্তীতে ধাপে ধাপে প্রতি মাসে ১০ থেকে ১৫ শতাংশ করে উৎপাদন বাড়ানো হবে। পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে, অর্থাৎ ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে যেতে সময় লাগতে পারে প্রায় ৮ থেকে ১০ মাস।

এদিকে, চলতি বছরের শেষ দিকে দ্বিতীয় ইউনিটেও ফুয়েল লোডিংয়ের মাধ্যমে উৎপাদন কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে, ফুয়েল লোডিং ৭ এপ্রিল শুরু হওয়ার কথা থাকলেও বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কমিশনিং লাইসেন্স পেতে দেরি হওয়ায় সময়সূচিতে পরিবর্তন আসে।

উল্লেখ্য, ২০১৩ সালের অক্টোবরে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আন্তঃসরকারি চুক্তির মাধ্যমে এই প্রকল্পের কাজ শুরু হয়। পরে ২০১৫ সালের ডিসেম্বরে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান Atomstroyexport-এর সঙ্গে দুটি ইউনিট নির্মাণসহ বিভিন্ন বিষয়ে চুক্তি সই করে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।

প্রাথমিকভাবে ২০২১ সালে একটি ইউনিট চালুর লক্ষ্য থাকলেও করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে প্রকল্পের অগ্রগতি বারবার পিছিয়ে যায়। সর্বশেষ সংশোধিত পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পের মেয়াদ ২০২৮ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

এছাড়া, প্রকল্পের ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। শুরুতে প্রায় ১ লাখ ১৩ হাজার কোটি টাকা ব্যয় ধরা হলেও, সংশোধিত প্রস্তাবে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৩৮ হাজার ৬৮৫ কোটি টাকা। বৈদেশিক মুদ্রার বিনিময় হার বৃদ্ধি এবং বিভিন্ন খাতে ব্যয় বৃদ্ধিকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ভোরের আকাশ/এনউব

জ্বালানি লোডিং

শেয়ার করুন: