শিবরামপুরে ফুটবল ম্যাচ ও কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন

কুমিল্লা বুড়িচং উপজেলার শিবরামপুরে সাবেক ৫ বারের সংসদ সদস্য মরহুম অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রীতি ফুটবল ম্যাচ এবং শিবরামপুর পাবলিক কমিউনিটি সেন্টারের শুভ উদ্বোধন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার রাতে শিবরামপুর পাবলিক কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. সানেয়ার জাহান ভূঁইয়া, চেয়ারম্যান, ডেসকো ও সচিব (পিএসসি)। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল হাসান রিপন, যুগ্ম সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
অনুষ্ঠানের বিশেষ অতিথি মোহাম্মদ বদরুল হাসান লিটন, পরিচালক (গ্রাহক সেবা), বিমান বাংলাদেশ এয়ারলাইন্স; ডিআইজি মিয়া মাসুদ করিম; বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন; উপজেলা বিএনপির সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু; বুড়িচং সদর ইউনিয়ন যুবদলের সাবেক চেয়ারম্যান জাবেদ কাউসার সবুজ এবং অধ্যাপক কামরুলল হাসান নাসিম,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ব্লু নেট এর স্বত্বাধিকারী মো. রায়হান শিপু, ও মিসেস রায়হান শিপু,সাংবাদিক ইকবাল হোসেন, মো. মাইনুল হাসান সাংবাদিক, উপস্থিত ছিলেন। অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নামাঙ্কিত প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের মধ্যে উৎসাহ সৃষ্টির প্রত্যাশা করছেন আয়োজকেরা। এ ধরনের ক্রীড়া আয়োজন পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ভূমিকা রাখতে পারে।
বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাশেম মাস্টার, হাজী সামসুল হক মাস্টার, হাজী ময়নাল হোসেন, ওয়াহেদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়া, সামসুল খন্দকার মাস্টার, আবদুল কাইয়ুম দারগা, প্রিন্সিপাল মুফতি আবুল হোসেন, আবদুল লতিফ মাস্টার, জহির আসরাফ, মনির হোসেন, নূরে আলম, মো. নজরুল ইসলাম ভূঁইয়া, আলিম সর্দার, হাজী সামসুল হক খন্দকার (মানিক), খাজা আহমদ, বন্ধন মানিক, মোস্তফা পুলিশ, তফাজ্জল মেম্বার, ফরিদ উদ্দীন ভূঁইয়া, মো. আবদুল কাদের ও আমির হোসেন হুজুর, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রেজাউল করিম সুমন সহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুভেচ্ছান্তে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন হাবিলদার জসিম উদ্দীন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তফাজ্জল হোসেন সলিম, আবু ইউসুফ ও মো. হাবিব, মাে. মাসুদুর রহমান, মাহমুদ আজাদ হোসেন, মজনু মিয়া, আইয়ুবসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
শিবরামপুর পাবলিক কমিউনিটি সেন্টারের আয়োজনে অনুষ্ঠিতব্য এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় পর্যায়ে সামাজিক সম্প্রীতি, ক্রীড়াচর্চা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে।
ভোরের আকাশ/আ.র