শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৯ আগস্ট ২০২৬, ৪:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা করে অর্থদন্ড ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। দুটি মামলায় একই সাজা ও অর্থদন্ড দেওয়া হয়েছে।

রবিবার (৯ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর আদালতের বিচারক লাইলা শারমিন এই রায় ঘোষনা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া মহল্লার আব্দুল হাকিমের ছেলে শরিফুল ইসলাম বুলেন ও রংপুর জেলার কোতয়ালী থানার উত্তর বাবু খাঁ গ্রামের সুলতান মিয়ার ছেলে সোহেল রানা সুমন।

জেলা ও দায়রা জজ-১ম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ এতথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষনার সময় আসামীরা পলাতক ছিলেন। একই আদালতে মামলা দুটি পৃথক হলেও একই কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ৯ মার্চ সিরাজগঞ্জ শহরের ২নং পুলিশ ফাঁড়ির একটি দল শহরে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের কাছে খবর আসে পৌর এলাকার মালশাপাড়া জামে মসজিদ এলাকায় মাদক ক্রয় বিক্রয় হচ্ছে। পরে সেখানে পুলিশ অভিযান চালায়। এসময় শরিফুল ইসলাম বুলেনকে আটক করে পুলিশ। পরে তার শরীর তল্লাশী চালিয়ে ৮ পিচ ইয়াবা ও ২৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এঘটনায় এসআই ফারুক সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন।

আরও পড়ুন

হাজারো ভারতীয়কে কানাডা থেকে বহিষ্কারের সিদ্ধান্ত

অপর দিকে, ২০১৮ সালের ৩০ জানুয়ারী সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান চালায়। রাতে রংপুর থেকে ঢাকাগামী ডিপজল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে বাস যাত্রী সোহেল রানা সুমনের হেফাজতে থাকা ১ হাজার ৯৬০ পিচ নিষিদ্ধ ভারতীয় তৈরী চেতনা নাশক ইনজেকশন জব্দ ও সোহেল রানা গ্রেপ্তার করে পুলিশ। নিষিদ্ধ ইনজেকশন গুলো ক্রয়-বিক্রয়ের জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিলো বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে। এঘটনায় হাইওয়ে পুলিশের এসআই মোখলেছুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করে।

দুটি মামলায় স্বাক্ষ্য প্রমান শেষে আজ আদালত দুই যুবককে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

ভোরের আকাশ/এনউব

কারাদন্ড

শেয়ার করুন: