শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ৭:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোট। 

রোববার (১২ এপ্রিল) বিকেলে শহরের প্রেস ক্লাব মোড় থেকে এ কর্মসূচি শুরু হয়। ১১ দলীয় ঐক্যের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে প্রেস ক্লাব মোড়ে জড়ো হন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, নায়েবে আমির অ্যাডভোকেট বি. এম. আমিনুল ইসলাম, জেলা সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝালকাঠি জেলা শাখার সভাপতি মাইনুল ইসলাম মান্না।

বক্তারা গণভোটের মাধ্যমে প্রকাশিত জনমতের প্রতিফলন দ্রুত বাস্তবায়নের দাবি জানান। অন্যথায় পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণার কথাও উল্লেখ করেন তারা।কর্মসূচিতে ১১ দলীয় ঐক্য জোটের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেন।

ভোরের আকাশ/ র.ই

 

বিক্ষোভ ও মানববন্ধনহাফিজুর রহমান

শেয়ার করুন: