শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৯ ডিসেম্বর ২০২৫, ১:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

যশোর শহরের নাজিরশংকরপুর জিরো পয়েন্ট এলাকা থেকে খুলনার কুখ্যাত সন্ত্রাসী পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশকে (৩৪) গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। 

যশোর শহরের নাজিরশংকরপুর জিরো পয়েন্ট এলাকা থেকে রোববার (৭ ডিসেম্বর) রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি খুলনার সোনাডাঙা থানার ২২ নম্বর গোবরচাকা এলাকার সুলতান তালুকদারের ছেলে।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, খবর পাওয়া যায় যে চিংড়ি পলাশ তার সহযোগীদের নিয়ে জিরো পয়েন্ট এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল সেখানে গিয়ে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

র‍্যাব জানায়, চিংড়ি পলাশ মূলত খুলনা ও আশপাশের জেলাগুলোর চিংড়ি ঘের মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতো। তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে, এর মধ্যে সোনাডাঙা থানায় ৮টি হত্যা মামলা। পাশাপাশি মাদক, চাঁদাবাজি, মারামারি ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।

২০২৪ সালের ২৯ ডিসেম্বর তিনি স্ত্রীসহ নৌ পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে একটি মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন। চার মাস আগে জামিনে মুক্তি পেয়ে আবারও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন বলে র‍্যাব জানায়। অভিযোগের ভিত্তিতে তাকে পুনরায় আটক করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

গ্রেপ্তারখুলনাচিংড়ি পলাশ

শেয়ার করুন: