মধ্যনগরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ। সভায় দিবস দু’টি যথাযথভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইউনুস মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক ও মধ্যনগর বণিক সমিতির সভাপতি আবুল বাশার, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম শহীদ,উপজেলা প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল, হেফাজতে ইসলামের মধ্যনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মাহবুব হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর মিনুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।
সভায় বক্তারা ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে দিন দু’টি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গৃহীত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
ভোরের আকাশ/ র.ই