শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামের রৌমারীতে পুশইনকে কেন্দ্র করে উত্তেজনা

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি

প্রকাশ : ২৮ মে ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রামের রৌমারীতে পুশইনকে কেন্দ্র করে উত্তেজনা
কুড়িগ্রামের রৌমারীতে পুশইনকে কেন্দ্র করে উত্তেজনা

কু‌ড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবা‌ড়ি সীমান্তে ১৪ ব্যক্তিকে পুশইন করাকে কেন্দ্র ক‌রে বি‌জি‌বি-‌বিএসএফের ম‌ধ্যে উত্তেজনা বিরাজ করছে।  মঙ্গলবার (২৭ মে) ভোর রাত চারটার দি‌কে বড়াইবা‌ড়ি সীমান্তে-১০৬৭ সীমানা পিলারে  নোম্যান্সল্যান্ডে এ ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র ক‌রে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে বলে জানান স্থানীয়রা। বর্তমানে পুশইন ঠেকাতে এলাকাবাসীর সহায়তায় বড়াইবা‌ড়ি বি‌জি‌বি ক্যাম্পের সদস্যরা কঠোর অবস্থানে র‌য়েছে বলে জানা গেছে।

স্থানীয় ও একা‌ধিক সূত্র জানায়, মঙ্গলবার ভোর চারটার দি‌কে অবৈধভাবে ১৪ জন নারী-পুরুষকে বড়াইবা‌ড়ি সীমান্ত দিয়ে পুশইন ক‌রার চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বিষয়‌টি বুঝতে পেরে পুশইন ঠেকাতে বাধা দেয় বর্ডার গার্ড বাংলা‌দেশ (বি‌জি‌বি)। 

এ নিয়ে বি‌জি‌বি ও বিএসএফের ম‌ধ্যে উত্তেজনা সৃ‌ষ্টি হয়। পরে বি‌জি‌বির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হ‌লেও বি‌সএফের পক্ষ থেকে কোনো সাড়া মেলে‌নি বলে জানা গেছে।

এদের ম‌ধ্যে ৯জন পুরুষ ও ৫জন নারী, তারা সবাই ভারতের বান্দরবান জেলার বা‌সিন্দা ব‌লে প্রাথ‌মিকভা‌বে স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে। ওই এলাকার খোর‌শেদ আলম, ময়জু‌দ্দিন, নুরুল হকসহ ক‌য়েকজন জানান, ভারত থে‌কে ক‌য়েকজন ব্যক্তিকে বাংলা‌দেশে ঠে‌লে‌ দি‌চ্ছিল বিএসএফ, এতে বাধা দেয় বি‌জি‌বি। এ ঘটনা‌কে কেন্দ্র করে সকাল ৬টার দিকে বিএসএফ ককটেল বিস্ফোরণ ঘটায়। বর্তমানে প‌রি‌স্থিতি কিছু থমথমে রয়ে‌ছে বলে জানান তারা।

তবে জামালপুর ব্যাটা‌লিয়নের-৩৫ বি‌জি‌বি‌র সহকারী প‌রিচালক ভারপ্রাপ্ত অ‌্যাডজুটেন্ট  শামসুল হক জানান, বিএসএফ অ‌বৈধভাবে পুশইনের চেষ্টা কর‌লে আমাদের বি‌জি‌বি বাধা দেয়। পুশইন করা ব্যক্তিরা কোন দেশের নাগ‌রিক তা জানা যায়‌নি, তারা দুই দেশে শূন্য রেখায় আছে। ঘটনাস্থলে ঊর্ব্ধতন কর্তৃপক্ষ গেছেন। আইগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/এসএইচ

কুড়িগ্রাম

শেয়ার করুন: