শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মান্দায় সিপিবির বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ৯ এপ্রিল ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

‘দুনিয়ার মজদুর এক হও’ স্লোগানকে সামনে রেখে এবং আমেরিকার সাথে দেশবিরোধী গোলামী চুক্তি বাতিলের দাবিতে নওগাঁর মান্দায় বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র প্রসাদপুর বাজারে মান্দা উপজেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সাম্রাজ্যবাদী শক্তির সাথে যেকোনো ধরনের অসম ও দেশবিরোধী চুক্তি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। অবিলম্বে এসব চুক্তি বাতিল করে জনগণের স্বার্থ রক্ষা করতে হবে।

কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও নেতৃত্ব দেন,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডা. ফজলুর রহমান।

এসময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), মান্দা উপজেলা কমিটির সদস্য আব্দুস সোবহানসহ উপজেলা কমিউনিস্ট পার্টির অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নেতৃবৃন্দ বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

ভোরের আকাশ/এসএইচ

মান্দা

শেয়ার করুন: