শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার ২

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৮ মে ২০২৫, ৩:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার  ২
গোপালগঞ্জে পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার ২

গোপালগঞ্জে পৃথক অভিযান চালিয়ে গোপালগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক শরীফুল ইসলাম এবং ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি শামচুল হককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ মে) দিবাগত গভীর রাতে গোপালগঞ্জ এবং বাগেরহাট জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোঃ সাজেদুর রহমান জানান, গোপালগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের ১নং যুগ্ম সাধারন সম্পাদক শরীফুল ইসলাম শহরের থানাপাড়া এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় তাকে ওই স্থান থেকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খোরশেদ আলম জানান, শুক্রবার (১৬ মে) রাতে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের কুনিয়া বাজার নামক এলাকা থেকে ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি শামচুল হককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলা, পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে।

শনিবার (১৭ মে) বিকালে গ্রেফতারকৃত ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি শামচুল হক এবং গোপালগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলামকে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

ভোরের আকাশ/ এসআই

শেয়ার করুন: