শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

ঠাকুরগাঁও সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে অভয় নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার আকচা ইউনিয়নের দক্ষিণ ঠাকুরগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত অভয় ওই গ্রামের অখিল চন্দ্রের ছেলে। 

পারিবারিক ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে,  সকাল সাড়ে নয়টার দিকে শিশু অভয় বাড়ির পাশে খেলাধুলা করার সময় নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল ১০টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান তার চাচা শ্রী ধনেশ্বর। 

পরে তাকে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ঠাকুরগাঁওয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে অভয়কে মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবার নিজ বাড়িতে নিয়ে আসে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি শাহজাহান আলী বলেন,সাঁতার না জানার কারণে খেলার ছলে পুকুরের পানিতে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো সন্দেহ বা অভিযোগ নেই।

আরও পড়ুন

চট্টগ্রামে বন্যার পানি নামতেই বাড়ছে ডায়রিয়া-চর্মরোগ

ওসি আরও বলেন, এ ঘটনায় নিহত শিশুর চাচা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভোরের আকাশ/র ই


 

শাহজাহান আলী

শেয়ার করুন: