শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সেন্টমার্টিনে সিমেন্ট ও ইউরিয়া সারসহ ১৬ পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ৬ জানুয়ারি ২০২৬, ১:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজার ও সেন্টমার্টিন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ সিমেন্ট ও ইউরিয়া সারসহ মোট ১৬ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি ) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার  মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার বাঁকখালী মোহনা সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে একটি ফিশিং বোট থেকে আনুমানিক ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৪৩০ বস্তা সিমেন্ট ও ১২ বস্তা ইউরিয়া সারসহ ৮ জন পাচারকারীকে আটক করা হয়।

অপরদিকে, ৪ জানুয়ারি  রাত ১০টায় অপারেশন কোরাল দ্বীপে নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান সেন্টমার্টিন থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিম গভীর সমুদ্রে অভিযান চালিয়ে আনুমানিক ২ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৫০০ বস্তা সিমেন্টসহ আরও ৮ জন পাচারকারীকে আটক করে।

জব্দকৃত মালামাল, ফিশিং বোট ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/নি. ব

পাচারকারী আটক

শেয়ার করুন: