শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ১,৮১,৮৫৪ জন অংশ নিবে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ৪:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে  মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এবার অংশগ্রহণ করবেন ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন শিক্ষার্থী।  

গতবারে পরীক্ষার্থীর সংখ্যা ছিল, ১ লাখ ৮২ হাজার ৪২০ জন। আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। 

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন রোববার (১৯ এপ্রিল) দুপুরে ভোরের আকাশকে  এই তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান,২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এই শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ২ হাজার ৮১০ টি স্কুলের ২৮৩ টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৯২ জন এবং ছাত্রী ৮৯ হাজার ১৬২ জন।

তিনি জানান, এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৩৭ হাজার ২৮৬, অনিয়মিত ৪৪ হাজার ৫৬৮ জন ও জিপিএ, উন্নয়ন পরীক্ষার্থী ১৯০ জন।

বিজ্ঞান বিভাগে মোট ৯৯ হাজার ৬৭১ জন, পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫২ হাজার ৮৩১ জন ও ছাত্রী ৪৬ হাজার ৮৪০ জন। মানবিক বিভাগে ৮০ হাজার ২০৮ জন, পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৮ হাজার ৫০৪ জন ও ছাত্রী ৪১ হাজার ৭০৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৯৭৫ জন, পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১ হাজার ৩৫৭ জন ও ছাত্রী ৬১৮ জন।

দিনাজপুর শিক্ষাবোর্ড প্রতিষ্ঠার পর এটি শিক্ষাবোর্ডের অধীনে ১৮তম এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. তৌহিদুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত করার লক্ষ্যে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বিগত দিনের মতো এবারও এসএসসি পরীক্ষা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 

তিনি বলেন, কেন্দ্রের প্রত্যেকটি কক্ষের পরীক্ষার পরিবেশ পরিস্থিতি কেন্দ্র সচিবের কক্ষ থেকে সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। পর্যবেক্ষণে কোনো ধরনের ত্রুটি পাওয়া গেলে, অপরাধী শিক্ষক বা পরীক্ষার্থীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা উপকরণ এবং প্রশ্নপত্র প্রেরণ করা হয়েছে।

তৌহিদুল ইসলাম জানান, পরীক্ষা চলাকালীন শিক্ষা বোর্ডের নিজস্ব কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ৭টি ঝটিকা জরুরি ভিজেলেন্স টিম গঠন করা হয়েছে। গঠিত টিম পরীক্ষা চলাকালীন তাৎক্ষণিকভাবে যে কোনো পরীক্ষা কেন্দ্রে ঝটিকা অভিযান পরিচালনা করবে। 

প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের বাইরে ২০০ গজের মধ্যে সাধারণের চলাচল নিষিদ্ধ করে প্রত্যেক জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনসাধারণকে সচেতন করা হয়েছে। পরীক্ষা চলাকালীন নিরাপত্তার দায়িত্বে পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ টি জেলায় এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণ, ত্রুটিমুক্ত ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে চেয়ারম্যান আশ্বস্ত করেন। 

ভোরের আকাশ/ র.ই

এসএসসি পরীক্ষার্থীঅধ্যাপক মো. বোরহান উদ্দিন 

শেয়ার করুন: