শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্থিক সহযোগিতায় স্বাভাবিক জীবনে ফিরতে পারে শিশু মুনতাহা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২ মার্চ ২০২৬, ৫:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মহিষ বাতান গ্রামের বাসিন্দা মো. মহররম আলীর দুই বছর বয়সী কন্যা মুনতাহা বানু গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন পার করছে। 

জন্মের পর থেকেই শিশুটি হৃদরোগে ভুগছিল। পরবর্তীতে ভারতের নারায়না হাসপাতালে গত বছরের এপ্রিল মাসে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করলে তার হৃদযন্ত্রে জটিল সমস্যা ধরা পড়ে। চিকিৎসকরা দ্রুত উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। 

তবে এ চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় দরিদ্র পিতা মো. মহররম আলীর পক্ষে খরচ বহন করা সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে পরিবারের সঞ্চয় ও ধার-দেনা করে প্রাথমিক চিকিৎসা চালানো হলেও বর্তমানে উন্নত হাসপাতালে চিকিৎসা করানো জরুরি হয়ে পড়েছে।

শিশু মুনতাহা বর্তমানে শ্বাসকষ্ট ও দুর্বলতায় ভুগছে। চিকিৎসকরা জানিয়েছেন, সময়মতো চিকিৎসা না হলে তার জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। অসহায় পিতা সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও হৃদয়বান এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন, যাতে তার আদরের সন্তানটি প্রয়োজনীয় চিকিৎসা পেয়ে সুস্থভাবে বেঁচে থাকতে পারে।

সহায়তা পাঠানোর ঠিকানা: নগদ/ বিকাশ: ০১৭৩৭-০৯৫৬৪৬, ডাচ্ বাংলা ব্যাংক একাউন্ট নম্বর: ১৬১১৫৮০৩৩৩৮৫৯।

ভোরের আকাশ/ র.ই

 

 

হৃদরোগে আক্রান্তপ্রধান মন্ত্রীর তারেক রহমান

শেয়ার করুন: