শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাটোরে রেললাইনে শিকল পেঁচিয়ে নাশকতার চেষ্টা

নাটোর প্রতিনিধি

প্রকাশ : ৪ আগস্ট ২০২৫, ২:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশনের কাছে রেললাইনে শিকল পেঁচিয়ে তালা লাগিয়ে ট্রেন দুর্ঘটনার পরিকল্পনা করেছিল দুর্বৃত্তরা। তবে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়।

রোববার (৩ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মাধনগর রেলস্টেশনের দক্ষিণ পাশে পলাশীতলা এলাকায় রেললাইনে লোহার শিকল জড়িয়ে তালা লাগানো অবস্থায় দেখতে পান স্থানীয়রা। বিষয়টি সঙ্গে সঙ্গে নলডাঙ্গা থানা পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাধনগর স্টেশনের দক্ষিণ পাশে পলাশীতলা এলাকায় রেললাইনে শিকল প্যাঁচানো অবস্থায় প্রথমে এক পথচারী  দেখতে পান। তিনি স্থানীয় লোকজনকে জানান। পুলিশ ও স্টেশন মাস্টারের কাছেও খবর যায়। পুলিশ ঘটনাস্থলে যায়। নওগাঁর আত্রাই থেকে এক মিস্ত্রি এনে শিকল কেটে ফেলা হয়। তালাসহ শিকলটি মাধনগর স্টেশন কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষণ করা হয়েছে।

এ ঘটনায় সীমান্ত এক্সপ্রেস ট্রেন ৩ ঘণ্টা, নীলসাগর এক্সপ্রেস ২ ঘণ্টা এবং একতা এক্সপ্রেস ৩০ মিনিট দেরিতে চলাচল করে। তবে বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

নাটোরের সহকারী স্টেশন মাস্টার শামসুন্নাহার বেগম বলেন, খবর পেয়েছি বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।

নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল রেলওয়ে পুলিশের এখতিয়ারভুক্ত, তবে খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি নাশকতার উদ্দেশ্যে করা হতে পারে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

ভোরের আকাশ/এসএইচ

রেললাইনট্রেননাটোরনাশকতা

শেয়ার করুন: