শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামায়াতের উদ্যােগে পল্লী স্বাস্থ্য কেন্দ্রে পরিচ্ছন্নতা অভিযান

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর পল্লী স্বাস্থ্য কেন্দ্রে  দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর রামচন্দ্রপুর ইউনিয়ন শাখা।

বুধবার (৯ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।  তারা স্বাস্থ্য কেন্দ্রের আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন করে তোলেন।  এসময় ময়লা-আবর্জনা অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার করার কর্মসূচি পালন করা হয়।

এতে রামচন্দ্রপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হক মিলন বলেন, রামচন্দ্রপুর পল্লী কেন্দ্রটি দীর্ঘ দিন ধরে বেহাল দশায় পড়ে আছে।  পরিত্যক্ত ভবনের আঙিনায় জন্ম নেওয়া ঝোপঝাড়গুলো মশা ও পোকামাকড়ের অভায়াশ্রমে পরিণত হয়েছে তাই আমরা সম্মিলিতভাবে এই পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করছি।

পরিস্কার-পরিচ্ছন্ন অভিযানকে স্বাগত জানিয়ে স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত মেডিকেল অফিসার ডাঃ আবু সাঈদ বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ শুধু রোগ প্রতিরোধেই সাহায্য করে না, বরং এটি রোগীদের মানসিক স্বস্তিও এনে দেয়।  এসময় তিনি হাসপাতালের পরিবেশ রক্ষায় এলাকাবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, জামায়াত ইসলামী সম্প্রতি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে তাদের উপস্থিতি ও দায়িত্ববোধ তুলে ধরছে।  এ কার্যক্রমের মাধ্যমে তাদের সামাজিক ভূমিকা আরও ইতিবাচকভাবে প্রতিফলিত হচ্ছে।

ভোরের আকাশ/জাআ

জামায়াতঅভিযানপল্লী স্বাস্থ্য কেন্দ্র

শেয়ার করুন: