চিতলমারীতে কেন্দ্রীয় রাধা-গোবিন্দ মন্দিরে নতুন কমিটি

বাগেরহাটের চিতলমারী উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা-গোবিন্দ মন্দিরে সর্বসম্মতিক্রমে তিন বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাত ৮টায় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট বলাই চাঁদ বিশ্বাস এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অমলেশ সাহা।
কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে সুধাংশু হালদার ও সুভাষ বালা শুভ, এবং কোষাধ্যক্ষ হিসেবে গৌর সুন্দর ঘোষ নির্বাচিত হয়েছেন। সর্বমোট ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
উপদেষ্টা পরিষদে স্থান পেয়েছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, ডাঃ জওহর লাল সিংহ, মনিমোহন মন্ডল, গৌর চন্দ্র সাহা ও জগদীশ বাড়ৈ।
এছাড়া মন্দিরের সেবাইত হিসেবে দায়িত্ব পালন করবেন কালাচাঁদ সিংহ, শংকর বিশ্বাস ও নন্দ কিশোর সাহা।
সভায় উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির মাধ্যমে মন্দিরের ধর্মীয় কার্যক্রম, উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।
ভোরের আকাশ/সু.পা