শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় যুবক গুলিবিদ্ধ

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৮ জানুয়ারি ২০২৬, ১:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খুলনা মহানগরীতে দুর্বৃত্তের গুলিতে রানা নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়নের যাব্দিপুর বউ বাজারের তাফসীর গাজীর দোকানের সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে ফেলে যায়।

আহত রানা আড়ংঘাটা থানার তেলিগাতী গ্রামের হোসেন শেখের ছেলে।

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, রাত পৌনে ৮টার দিকে রানাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা পরপর দুটি গুলি করে। গুলি দুইটি তার বাম হাতে এবং পিঠে বিদ্ধ হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে ঘটনাস্থল ত্যাগ করার সময় দুর্বৃত্তরা কার্তুজসহ একটি দেশি তৈরি শাটার গান ফেলে যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করেছে। ঘটনার পরপর পুলিশ দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু করেছে।

ভোরের আকাশ/নি. ব

গুলিবিদ্ধ

শেয়ার করুন: