ফরিদপুরের আলিপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

ফরিদপুরের আলিপুরে ট্রেনে কাটা পড়ে রাসেল শেখ (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় মোঃ রাসেল শেখ (৩০), পিতা আছমত শেখ, মা রাবেয়া বেগম দক্ষিণ আলিপুর, ১১ নং ওয়ার্ড থানা কোতোয়ালী জেলা ফরিদপুর।
জানা যায়, মধ্য আলীপুর কোবা মসজিদ হইতে মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মধুমতি ট্রেনের সাথে অসাবধানতা বশত মাথায় আঘাত লেগে রেললাইনের উপরে ছিটকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন।
ঘটনার সংবাদ পেয়ে ভাঙ্গা রেলওয়ে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রস্তুত করে লাশ নিজ হেফাজতে নেয়।
এ ব্যাপারে ভাঙ্গা রেলওয়ে থানা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/মো.আ.