শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘টাকা ছুড়ে স্বামী ছাড়ানোর হুমকি’ দেওয়া তামান্না গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশ : ১১ মে ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘টাকা ছুড়ে স্বামী ছাড়ানোর হুমকি’ দেওয়া তামান্না গ্রেপ্তার
‘টাকা ছুড়ে স্বামী ছাড়ানোর হুমকি’ দেওয়া তামান্না গ্রেপ্তার

বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে স্বামী সাজ্জাদ হোসেনকে জামিনে মুক্ত করার হুমকি দেওয়া তামান্না শারমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ মে) রাত ১১টার দিকে নগরীর চান্দগাঁওয়ের বারইপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) ও জোড়া খুন মামলার তদন্ত কর্মকর্তা মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, "জোড়া খুন মামলায় সাজ্জাদের স্ত্রী তামান্নাকে গ্রেপ্তার করা হয়েছে।"

এর আগে, গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে ১৭ মামলার আসামি ছোট সাজ্জাদ (সাজ্জাদ হোসেন)কে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ১৬ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে স্ত্রী তামান্না শারমিন তার স্বামীকে জামিনে মুক্ত করার ঘোষণা দেন। ভিডিওতে তিনি বলেন, "আমার জামাই গ্রেপ্তার হয়েছে, এতে হতাশ হওয়ার কিছু নেই। মামলা যখন আছে, গ্রেপ্তার হবেই। যারা ভাবছেন, আর কোনো দিন বের হবে না, তাদের জন্য এক বালতি সমবেদনা।"

প্রতিপক্ষকে উদ্দেশ করে তিনি আরও বলেন, "এত দিন আমরা পলাতক ছিলাম, এখন তোমাদের পালা। খেলা শুরু হবে এখন।"

প্রসঙ্গত, গত ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া অ্যাকসেস রোড এলাকায় একটি প্রাইভেট কারে গুলির ঘটনায় দুজন নিহত হন। ওই ঘটনায় নিহত এক ব্যক্তির মা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে সাজ্জাদ, তার স্ত্রী তামান্না ও আরও কয়েকজনকে আসামি করা হয়। মামলার তদন্তে পুলিশ জানায়, বায়েজিদ এলাকায় ঝুট ব্যবসা ও আধিপত্য বিস্তারসহ পাঁচটি কারণকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে।

এ মামলায় পুলিশ ইতোমধ্যে তামান্নাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: