শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মণিরামপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ৩ মার্চ ২০২৬, ৬:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

"এসেছে নতুন ভোর নতুন দিনের আগমন, প্রতি ইঞ্চি জমি আবাদে বাড়বে উৎপাদন" এই স্লোগানকে সামনে রেখে মণিরামপুরে ৩ দিনব্যাপী 'কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা-২০২৬ শুরু হয়েছে। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি দপ্তর এই মেলার আয়োজন করেছে। 

মঙ্গলবার (০৩ মার্চ) সকালে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে মেলার উদ্বোধন করেন এমপি গাজী এনামুল হক। মণিরামপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. সম্রাট হোসেনের সভাপতিত্বে ও উদ্ভিদ সংরক্ষন অফিসার তবিবুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৫ মণিরামপুর আসনের নবর্নিবাচিত সংসদ সদস্য এ্যাডঃ গাজী এনামুল হক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সমরেন বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার মোছাঃ মাহমুদা আক্তার, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, অতিরিক্ত কৃষি অফিসার শারমিন শাহনাজ প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে মেলার গুরুত্ব তুলে ধরে এমপি এনামুল হক বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং ক্রমবর্ধমান জনসংখ্যার পুষ্টি চাহিদা মেটাতে আমাদের সনাতন কৃষি থেকে বেরিয়ে বাণিজ্যিক ও আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিতে প্রবেশ করতে হবে। 

এই মেলা কৃষকদের আধুনিক যন্ত্রপাতির সাথে পরিচয় করিয়ে দেবে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা রাখবে। আমরা চাই মণিরামপুরের প্রতিটি কৃষক যেন প্রযুক্তির ছোঁয়ায় তাদের উৎপাদন বহুগুণ বাড়িয়ে নিতে পারেন। অনুষ্ঠানে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

ভোরের আকাশ/ র.ই

 

কৃষি প্রযুক্তি মেলাগাজী এনামুল হক

শেয়ার করুন: