শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত ১২

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ঝিনাইদহের সদর উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কোদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝিনাইদহ সদর উপজেলার কোদালিয়া গ্রামে দীর্ঘদিন ধরে বিএনপি'র দুই গ্রুপের মধ্যে সামাজিক বিরোধ চলে আসছিল। সম্প্রতি বৃষ্টিতে স্থানীয় বিএনপি নেতা আব্দুল হাই গ্রুপের শোয়েব নামের এক ব্যক্তির পুকুরের মাছ ভেসে যায় এ সময় অপর বিএনপি নেতা টুকু মুন্সি গ্রুপের লোকজন ভেসে যাওয়া মাছ শিকার করার সময় আব্দুল হাই গ্রুপের অলিয়ার রহমান সহ তার ভাই শোয়েব মাছ ধরতে নিষেধ করেন। সে সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির ঘটনা  ঘটে। তারই জের ধরে গতকাল হরিশংকরপুর ৩ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতির জানাজার নামাজ শেষ করে শোয়েব বাড়ি ফিরছিলেন এ সময় টুকু মুন্সি গ্রুপের লোকজন তার উপরে হামলা করেন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

এরই জের ধরে বুধবার সকালে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয়পক্ষের নারী ও পুরুষ সহ অন্তত ১২ জন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে  ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় অভিযোগ না আসায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামটিতে পুলিশ মোতায়েন করা হচ্ছে।

ভোরের আকাশ/মো.আ.

ঝিনাইদহসংঘর্ষবিএনপি

শেয়ার করুন: