শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জ

স্কুলছাত্র হত্যা মামলায় তিন জনের আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৬:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তামীম হোসেন (৭) নামে এক স্কুলছাত্র হত্যা মামলায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে।

এছাড়া অপর এক আসামি মান্নান আকন্দকে দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এরায় প্রদান করেন। 

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রফিক সরকার এতথ্য নিশ্চিত করেছেন। মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে,  স্কুলছাত্র তামীম হোসেন (০৭) উল্লাপাড়া উপজেলার নরসিংহপাড়া গ্রামে নানার বাড়িতে থেকে পড়ালেখা করতো। 

২০১৭ সালের ১০ ফেব্রুয়ারী সে নিখোঁজ হয়। পরে পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুজি করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরের দিন ১১ ফেব্রুয়ারী সকালে প্রতিবেশীর মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন নরসিংহপাড়া বাবুল আকতারের সরিষার ক্ষেতের মধ্যে তামীমের মরদেহ পড়ে আছে। তার গলায় রশি দিয়ে মোড়নে এবং মরদেহের মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। 

এঘটনায় নিহতের পিতা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। মামলা চলাকালে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে। আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে তামীমকে হত্যা করা হয় বলে তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন। 

মামলার তদন্ত শেষে চারজন কে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ স্বাক্ষী প্রমাণ শেষে আজ আদালতে তিন আসামির উপস্থিতিতে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

ভোরের আকাশ/ র.ই 


 

যাবজ্জীবন কারাদণ্ডতামীম হোসেন

শেয়ার করুন: