শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাগরদোলায় তুলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
নাগরদোলায় তুলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক
নাগরদোলায় তুলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

নোয়াখালীর বেগমগঞ্জে নাগরদোলায় উঠিয়ে ঘোরার সময় গলায় ছুরিকাঘাত করে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করেছে এক স্বামী। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

সোমবার রাত পৌনে ৮টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের হাফেজ মহিন উদ্দিনের ওরসের মেলায় এ ঘটনা ঘটে। নিহত লাকী বেগম (১৯) উপজেলার কালাপোল এলাকার বেদে পল্লীর মনছুর আলীর মেয়ে। আটক স্বামী মো. শাকিব সদর উপজেলার মান্নান নগরের বেদে পাড়ার মঙ্গলের ছেলে।

নিহতার মা শেফালী বেগম জানান, এক বছর আগে লাকীর সঙ্গে শাকিবের বিয়ে হয়। বর্তমানে লাকী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ১৫ দিন আগে লাকী স্বামীর সঙ্গে বাবার বাড়িতে আসে। রোববার স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে শাকিব তাকে মারধর করে ও মোবাইল ফোন ভেঙে ফেলে।

সোমবার সন্ধ্যায় মেলায় ঘুরতে গিয়ে তারা একসঙ্গে নাগরদোলায় ওঠে। সেখানেই শাকিব হঠাৎ করে স্ত্রীকে গলায় ছুরিকাঘাত করে। আহত অবস্থায় লাকীকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহজনিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: