শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

খুলনা প্রেসক্লাবের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

খুলনা প্রেসক্লাবের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নূর ।

সভায় বক্তারা বলেন, একুশের চেতনা আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় প্রেরণা যোগায়। বক্তারা সর্বস্তরে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য কৌশিক দে, ক্লাব সদস্য ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, ক্লাব সদস্য মো. এরশাদ আলী, এইচ এম আলাউদ্দিন, ক্লাব সদস্য ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাজ রানা, ক্লাব সদস্য  মো. জাহিদুল ইসলাম, মো. হেদায়েৎ হোসেন মোল্লা, শেখ শামসুদ্দীন দোহা, খলিলুর রহমান সুমন, মুহাম্মদ নূরুজ্জামান, এস এম নূর হাসান জনি, আল মাহমুদ প্রিন্স ও ক্লাবের অস্থায়ী সদস্য রীতা রানী দাস।

সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য মোঃ আনোয়ার হোসেন, আলমগীর  হান্নান, দেবব্রত রায়, এজাজ আলী, রিংটন মন্ডল,  শেখ জাহিদুল ইসলাম,  ক্লাবের অস্থায়ী সদস্য এস এম বাহাউদ্দিন, মোঃ সোহেল রানা, মো: রায়হান মোল্লা, মিলন হোসেন, মোঃ হাসানুর রহমান তানজির ও  মোঃ মেহেদী মাসুদ খান, সাংবাদিক মো. আবুল হাসান চৌধুরী, জি এম রাসেল, মো. আমিরুল ইসলাম,  মো. মোজাহিদুর রহমান, মো. লিটু, এম এ আজিম, মো. আমিরুল ইসলম প্রমুখ।

আলোচনা শেষে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ক্লাবের ইমাম মাওলানা মো. ইউসুফ হাবিব। এর আগে একুশের প্রথম প্রহরে শহিদ হাদিস পার্কের শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য মো. মিজানুর রহমান মিলটন ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য মো. রাশিদুল ইসলাম, এইচ এম আলাউদ্দিন, মোস্তফা জামাল পপলু, মো. জাহিদুল ইসলাম, কাজী শামিম আহমেদ, মো. হেদায়েৎ হোসেন মোল্লা,  শেখ শামসুদ্দীন দোহা, শেখ লিয়াকত হোসেন, কে এম জিয়াউস সাদাত, রকিবুল ইসলাম মতি,  মো. মেহেদী হাচানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

ভোরের আকাশ/এসএইচ

খুলনা

শেয়ার করুন: