শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

ডিএসই’র স্বাধীন পরিচালক নিযুক্ত হওয়ায়

ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবিরকে অভিনন্দন

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর স্বাধীন পরিচালক হিসেবে সদ্য নিয়োগ পেয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃতি সন্তান ও বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র  ইনফ্যান্ট্রি ব্রিগেডের, ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির।

দেশের প্রধান শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ এই পদে তাঁর নিয়োগ প্রাপ্তিতে ঢাকাস্থ ফুলবাড়ী সমিতি এবং ফুলবাড়ীর সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও গভীর অভিনন্দন জানানো হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির রংপুর ক্যাডেট কলেজের ১৪ তম ইনটেকের একজন গর্বিত প্রাক্তন ক্যাডেট। তিনি বর্তমানে সরাসরি সেনাসদর দপ্তরের নিয়ন্ত্রিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী ৪৬ স্বতন্ত্র ইনফ্যান্ট্রি ব্রিগেডের, ব্রিগেড কমান্ডার হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সেনা সদর দপ্তরে সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তিনি একজন উচ্চশিক্ষিত (এমফিল) ও চৌকস সামরিক কর্মকর্তা।  তিনি যুক্তরাজ্যের বিখ্যাত প্রতিরক্ষা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মর্যাদাপূর্ণ উচ্চতর কৌশলগত ও পেশাদার  সামরিক কোর্স (গ্রাজুয়েশন) সম্পূর্ণ করেন। এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ আন্তর্জাতিক নিরাপত্তা ও কৌশলগত প্রশিক্ষণে পেশাগত প্রয়োজনে  বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করেন।  তাঁর মেধা, সততা ও বর্ণাঢ্য কর্মজীবন আগে থেকেই ফুলবাড়ীবাসীকে গর্বিত করেছে, আর ডিএসই’র স্বাধীন পরিচালক হিসেবে তাঁর এই নতুন অন্তর্ভুক্তি সেই গৌরবে নতুন মাত্রা যোগ করল।

আরও পড়ুন

সিএমএম কোর্ট প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২

এক অভিনন্দন বার্তায় ঢাকাস্থ ফুলবাড়ী সমিতির নেতৃবৃন্দ এবং ফুলবাড়ীর সুধীজন গভীর আনন্দ প্রকাশ করে বলেন, "ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির আমাদের ফুলবাড়ী উপজেলার অহংকার। সামরিক বাহিনীতে দেশমাতৃকার সেবায় তাঁর অবদান যেমন অনস্বীকার্য, তেমনি দেশের অর্থনৈতিক চালিকাশক্তি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বাধীন পরিচালক হিসেবেও তিনি তাঁর মেধা, পেশাদারিত্ব ও দূরদর্শিতার স্বাক্ষর রাখবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাঁর এই মূল্যায়ন ফুলবাড়ী তথা সমগ্র দিনাজপুর জেলার সম্মান আরও বৃদ্ধি করেছে।"

নেতৃবৃন্দ ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবিরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সফলতা এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের স্বাধীন পরিচালক হিসেবে তাঁর নতুন দায়িত্ব পালনের সর্বাঙ্গীন সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: