শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চিতলমারীর গ্রাম ঘুরে দেখেন বাগেরহাট জেলা প্রশাসক

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৫, ৪:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান সাধারণ মানুষের মতো গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। বৃহস্পতিবার চিতলমারী উপজেলার গ্রামের সাধারণ মানুষের বাড়ি ঘুরে দেখে স্বামী পরিত্যক্ত একটি পরিবারের অর্থনৈতিক অবস্থা বোঝার চেষ্টা করেন।

গ্রামে হঠাৎ জেলা প্রশাসকের আগমনকে কেন্দ্র করে উৎসুক মানুষ তাকে উঁকি-ঝুঁকি দিয়ে দেখতে থাকে। একটি শিশু ফুল দিয়ে জেলা প্রশাসককে অভিনন্দন জানান। তিনি এতে আবেগ আপ্লুত ও অভিভূত হয়ে যান। চিতলমারির দরিউমাজুরি গ্রামের মনিন্দ্র নাথ বিশ্বাসের মেয়ে মনিকা বিশ্বাসের সংসার জীবন ও অর্থনৈতিক অবস্থা জেলা প্রশাসক পরিদর্শন করেন। 

মনিকা বিশ্বাস জেলা প্রশাসককে জানান, তিনি হাঁস-মুরগি ও সবজি চাষ করে ভালো আছেন। স্বামী পরিত্যাগ করার পর একটি ছেলেকে লেখাপড়া শেখাচ্ছেন। ছেলেটি প্রথম শ্রেণীতে পড়ে। বাপের বাড়িতেই থাকেন। 

এদিকে উপজেলা প্রশাসন আয়োজিত বাগেরহাটের চিতলমারী উপজেলার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা প্রসাশক আহমেদ কামরুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শর্মী রায়, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মো. আহমেদ ইকবাল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. হাবিবুর রহমান,  উপজেলা এলজিইডি অফিসে ইন্জিনিয়ার মো. সাদ্দাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা সুলতানা দিলরুবা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শিশির কুমার দাস, উপজেলা সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস, উপজেলা পরিসংখ্যান অফিসার জনি সরকার, উপজেলা মৎস্য অফিসে মেরিন ফিশারিজ কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

এর আগে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান সকাল ১০টায় চিতলমারী থানা, আদর্শ শিশু বিদ্যা নিকেতন ভবন পরিদর্শন করেন করেন। চিতলমারী বাজারে দীর্ঘদিনে কাঙ্ক্ষিত মানুষের সব চাইতে গুরুত্বপূর্ণ প্রয়োজন ছিল পাবলিক টয়লেট। এই টয়লেট চিতলমারী বাজারে গরুর হাট খোলার স্থাপন করা হয়েছে।

পাবলিক টয়লেটে নাম ফলকের পর্দা সরিয়ে মোনাজাত করে তিনি শুভ উদ্বোধনে ঘোষণা করেন। এ সময় বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি গাজী সোয়েব হোসেন ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, উপজেলা যুবদল সদস্য সচিব শেখ আসাদ উপস্থিত ছিলেন। 

ভোরের আকাশ/জাআ

 চিতলমারীবাগেরহাটজেলা প্রশাসক

শেয়ার করুন: