শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ধাওয়া খেয়ে পুকুরে মাইক্রোবাস: ভেসে উঠে ৯ বস্তা গাঁজা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে  যায় একটি মাইক্রোবাস। পরে ক্রেন দিয়ে মাইক্রোবাসটি পুকুর থেকে তুলে ৯ বস্তা (২৫২ কেজি) ভারতীয় গাঁজা উদ্ধার করেছে কসবা থানা পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পানিতে ভাসমান অবস্থায় থাকা গাঁজার বস্তাগুলোও উদ্ধার করে পুলিশ। পরে মাইক্রোবাস ও উদ্ধার করা গাঁজা কসবা থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের গোপন সংবাদ পেয়ে কসবা থানার উপপরিদর্শক (এসআই) শামীমের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অভিযান চালায়। এ সময় একটি কালো রঙের মাইক্রোবাস পুলিশের অভিযানস্থল অতিক্রম করার সময় সন্দেহ হলে পুলিশ গাড়িটিকে থামার সংকেত দেয়। কিন্তু চালক সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পুলিশ মাইক্রোবাসটিকে ধাওয়া করলে সেটি কসবা-সৈয়দাবাদ সড়কের সঙ্গে সংযুক্ত আন্দিরপাড়-মনকাশাইর সড়কে ঢুকে পড়ে। পরে খিদিরপুর গ্রামের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। মাইক্রোবাসটির নম্বর; ঢাকা মেট্রো-চ-১৯-০৭৪০।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গাড়িতে থাকা চালক ও পাচারকারীরা সাঁতরে পালিয়ে যায়। এদিকে মাইক্রোবাসটি পুকুরে পড়ে যাওয়ার পর গাড়িতে থাকা গাঁজার প্যাকেটগুলো পানিতে ভেসে ওঠে।
পরে পুলিশ ঘটনাস্থলে ক্রেন এনে পুকুর থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে। এ সময় গাড়ি ও পানিতে ভাসমান অবস্থায় থাকা ৯ বস্তা ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় মাইক্রোবাসটিকে থামার সংকেত দেওয়া হলেও চালক পুলিশের সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ গাড়িটিকে ধাওয়া করলে খিদিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পুকুরে পড়ে যায়। পরে ক্রেনের মাধ্যমে গাড়িটি উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত পাচারকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: