কোনাবাড়ির উড়াল সেতুতে বোমা সদৃশ্য বস্তু

গাজীপুরের কোনাবাড়ীতে বোমা সদৃস্য বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলটি ঘিরে রেখেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী উড়াল সেতুর উপরে পূর্ব পাশে লাল বক্সে বোমা সদৃশ্য বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উড়াল সেতুর উপরে পূর্ব পাশে লাল বক্সে বোমা সদৃশ্য বস্তু দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
বক্সের উপরে সাদা কাগজে লেখা রয়েছে “সতর্ক বার্তা, বিষ্ফোরন”। দেখতে বক্সে বোমা বা ককটেল থাকতে পারে এমন আশঙ্কায় মুহুর্তে আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লাল বক্সের উপরে সাদা কাগজে সতর্ক বার্তা লেখা থাকায় বক্স দেখতে ভীড় করেন উৎসুক জনতা।
প্রতক্ষ্যদর্শীরা জানান, লাল বক্সের বাহিরে তার বের করা রয়েছে। লাল বক্সের উপরে সাদা কাগজে লেখা ‘সতর্ক বার্তা বিস্ফোরণ’ এর নিচে লেখা এমকে ডট।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, কোনাবাড়ী উড়াল সেতুর উপরে পূর্ব পাশে বোমা সদৃশ্য লাল বক্স পড়ে থাকার কথা শুনেছি। এ বিষয়ে যেহেতু আমরা এক্সপার্ট না তাই বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছি এবং ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে।
ভোরের আকাশ/সু.পা