শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকতে হবে

লাকসাম প্রতিনিধি

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি কর্ণেল (অব.) আনোয়ারুল আজিমের কন্যা কুমিল্লা-৯ (লাকসাম- মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা বলেছেন, এ দেশে আর কোন ফ্যাসিবাদ-স্বৈরাচারী শাসন কায়েম করতে দেয়া হবে না এবং কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেয়া হবে না। এ দেশকে আর কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত করতে দেয়া হবে না।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর ) বিকেলে মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউপি বিএনপি আয়োজিত বান্দুয়াইন মাদ্রাসা মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আজ এবং আগামীর প্রতিটা ৫ই আগষ্ট হয়ে উঠুক গণতন্ত্র-সুশাসন প্রতিষ্ঠা আর মানবিক মানুষ গড়ে উঠার অঙ্গিকারের দিন। এই সুমহান অঙ্গিকার ও রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা বাস্তবায়নের দীর্ঘ যাত্রায় বিএনপি দেশেল সকল
গণতন্ত্রকামী মানুষের পাশে থাকবে। বিএনপির বিরুদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে তা প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

দোলা আরো বলেন, ২০২৪ এর ৫ই আগষ্ট শুধু একটি স্বৈরচারী সরকারের পতনের দিন নয়, এটি গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণের দিন। স্বৈরাচারী হাসিনা সরকারের ফ্যাসিবাদী শাসনের দু:সহ নির্যাতনে জন্ম নেয়া ছাত্র-জনতার লড়াই ও
বীরত্বই এ দিনটিকে স্মরণীয় করে তুলেছে। জনগণের ভোটাধিকার হরণ, গুম-হত্যা, দমন-পীড়ন, অর্থনৈতিক লুট পাটে, বাক স্বাধীনতা হরণ আর বিচারহীনতার সংস্কৃতি এ দেশের মানুষের হৃদয়ে যে ক্ষতের জন্ম দিয়েছে তার প্রতিক্রিয়ায় সৃষ্টি
হয় ৫ই আগষ্ট এর মতো এ গণ বিম্ফোরণ। বিএপিতে কোন মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের ঠাঁই নেই। শহীদ জিয়া এ দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করে গেছেন।

তিনি আরও বলেন, আমার পিতা কর্ণেল আজিম বিগত ২৫ বছর এ আসনে ধানের শীষের কান্ডারী
ছিলেন।

মনোহরগঞ্জের খিলা ইউপি বিএনপি নেতা মাষ্টার সরওয়ার আলমের সভাপতিত্বে উক্ত জনসভায় বিএনপি নেতা হাজী জসিম উদ্দীন, হাজী আমির হোসেন, মহিন উদ্দিন, খাজা আহম্মেদ, ইসমাইল হোসেন, চেয়ারম্যান আবদুল মতিন, শরিফ হোসেন, জহিরুল হক, ইঞ্জিনিয়ার আবু সুফিয়ান পারভেজ, আম. সামাদ সরকার, আ. মবিন মজুমদার, মাষ্টার কাজী মোশারেফ হোসেন, মিলন হোসেন, মিজানুর রহমান, এড. নুরুল আলম, বাবর হোসেন, শওকত হোসেন সেলিম, মাসুদ আলম,
বিল্লাল হোসেন জিল্লু, মহসিন ভুঞা সহ বিভিন্ন ইউপি থেকে আগত বিএনপি, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ভোরের আকাশ/জাআ

লাকসামঐক্যবদ্ধ থাকতে হবেবিএনপি

শেয়ার করুন: