শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিনামূল্যে চাল নিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ২:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিনামূল্যে চাল নিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
বিনামূল্যে চাল নিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

দিনাজপুরের বীরগঞ্জে বিনা মূল্যে চাল নিতে গিয়ে মো. এছা উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। রোববার পাল্টাপুর ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এছা উদ্দিন ঘোড়াবান্ধ সাহাপাড়া গ্রামের মৃত সুরুভায়ার ছেলে।

নিহতের প্রতিবেশী মো. রেজাউল ইসলাম জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২০২৪-২০২৫ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এছা উদ্দিন সেই চাল নিতে ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন। লাইনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ অসুস্থ হয়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ইসমাইল হোসেন জানান, হাসপাতালে আনার আগেই বৃদ্ধের মৃত্যু হয়।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: