শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে মরমী কবি পাগলা কানাই এঁর ১৩৭ তম মৃত্যুবার্ষিকী পালিত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ৮:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ঝিনাইদহে মরমী কবি ও সাধক পাগলা কানাই এঁর ১৩৭ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।

রোববার (১২ জুলাই) বিকালে সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে কবি পাগলা কানাই এঁর সমাধীস্থলে মৃত্যুবার্ষিকী পালিত হয়। পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদ এ আয়োজন করে।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাগলা কানাই স্মৃতি সংরক্ষণ সংসদের সভাপতি ও জেলা প্রশাসক  মো. নোমান হোসেন। সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা।

ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু সহ সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান বলেন, দেশে বিদেশে লালন শাহ ও হাসন রাজা কে নিয়ে অনেক গবেষণা চলছে। পাগলা কানাইয়ের সংগীত, কবিতা ও জীবনদর্শন নিয়েও গবেষণা হতে পারে। পাগলা কানাই এঁর স্মৃতি বিজড়িত সমাধি সংরক্ষণ ও তাঁর সৃষ্টিকর্ম সংগ্রহের মাধ্যমে দেশের সাংস্কৃতিক সমৃদ্ধি বেগবান হবে।

আরও পড়ুন

স্বাধীনতার ৫৫ বছরেও হয়নি আশুলিয়ার গোহাইলবাড়ী-গাজীবাড়ী সড়ক ও সেতু

প্রধান অতিথি জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, মরমী কবি পাগলা কানাই বাঙালি সংস্কৃতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তাঁর সৃষ্টিকর্ম ও সংগীতের স্বতন্ত্র একটি ধারা রয়েছে। যার মধ্য দিয়ে তিনি ধর্মীয় রীতি, প্রথা ও চেতনার সঙ্গে মানুষের জীবনাচার ও সংস্কৃতির দারুণ মেলবন্ধন ঘটিয়েছেন পাগলা কানাই।

এসময় তিনি মরমী সাধক কবি পাগলা কানাই এর স্মৃতি সংরক্ষণে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন।

ভোরের আকাশ/এনউব

মৃত্যুবার্ষিকী

শেয়ার করুন: