চিতলমারীতে সরকারি কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ

বাগেরহাটের চিতলমারী উপজেলার বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ সরকার কর্তৃক গঠিত পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত ৩দিন ব্যাপী সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ ঘন্টা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ফ্রেরুয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি আয়োজন করেছেন চিতলমারী উপজেলা শাখায় সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ চিতলমারী উপজেলার শাখার সভাপতি শেখ রাসেল মাহমুদ, সাধারন সম্পাদক মোঃ সোহেল শেখ, সহসাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মহারাজ হাওলাদার, প্রচার সম্পাদক সুদীপ্ত রায়,সহপ্রচার সম্পাদক রাজীব বিশ্বাসপ্রমুখ।এছাড়াও এ দাবী আদায় সমর্থন জানিয়ে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন চিতলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ একরামুল হক মুন্সী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম ফকির, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক সমিতির সভাপতি কাজী কামরুল ইসলাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আরিফুজ্জামান প্লাবন, উপজেলা ভূমি অফিসে অফিস সহায়ক আজিজুর রহমানসহ আরও অনেকে।বক্তব্যরা কঠোর হুশিয়ারী দিয়ে বলেন,আমাদের এই ৭ দফা দাবী না মারলে আগামীতে আরও কঠোর অবস্থান কর্মসূচি দেয়া হবে। এমনকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কার্যক্রম বর্জন করা হবে।
ভোরের আকাশ/আ.র